গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় নিহত ১
সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় ৫৫ বছর বয়সের এক নারীর নিহত হয়েছে।
১৬ মার্চ শনিবার সকাল ১১টার দিকে জিএমপি পূবাইল থানাধীন মাজুখান করমতলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত নারী সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বওড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী মোসা. লাইলী খাতুন(৫৫) তিনি
বর্তমানে করমতলা এলাকার আবু হানিফ এর বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত লাইলী খাতুন(৫৫) মাঝুখান বাজার থেকে কাঁচা বাজার করে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে করমতলা দক্ষিণ পাড়া ভাড়াবাসায় যাওয়ার সময় টঙ্গী থেকে ছেড়ে আসা নরসিংদীগামী অজ্ঞাত ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়।
জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান আরো বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.