ব্রেকিং নিউজ

দেবিদ্বারে ১৫০ জন দরিদ্র পরিবার পেল ইফতার, ঈদ সামগ্রী ও সেলাই মেশিন

মোঃ তোফায়েল আহমেদ

কুমিল্লার দেবীদ্বারে মাহে রমজানকে সামনে রেখে ১৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ছোলা, ডাল, বোট, খেজুর,মুড়ি, তেল, সেমাই,চিনিসহ ইফতার, ঈদ সামগ্রী ও একটি সেলাই মেশিন বিতরণ করেছে ‘শুভপুর মানব সেবা ফাউন্ডেশন’।
শনিবার (১৬ মার্চ)সকাল ১১টায় সংস্থাটির কার্যালয়ের সামনে ওই ইফতার, ঈদ সামগ্রী বিতরন করা হয়।
‘শুভপুর মানব সেবা ফাউন্ডশনের’র সভাপতি মো. সোহেল মোল্লার সভাপতিত্বে এবং সাংবাদিক মো. শাহজালালের পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভপুর মানব সেবা ফাউন্ডেশন’র উপদেষ্টা মো. দুলাল হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের,সহ-সভাপতি মো. আমির হোসেন,সহ-সভাপতি মো. হাবিবুর রহমান,মো. শফিকুল ইসলাম মাষ্টার প্রমূখ।
ফাউন্ডেশন’র উপদেষ্টা মো.দুলাল হোসেন জানান, ‘শুভপুর মানব সেবা ফাউন্ডেশন ’ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ছাড়াও দরিদ্র মানুষের উন্নয়নে পাশে আছে এবং থাকবে।আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেনো ভবিষ্যতে আরো বেশি করে আপনাদের সেবা করতে পারে।
এছাড়া ফাউন্ডেশন’র সভাপতি মো. সোহেল মোল্লা বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ইফতার সামগ্রী ছাড়াও একজন অসচ্ছল মহিলাকে স্বাবলম্বী হয়ে উঠার জন্য একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।প্রতিবছর দুস্থ্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী, কোরবানী ঈদে গরুর মাংস, গৃহহীনদের গৃহায়ন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন করে আসছে।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.