গাজীপুরে ভোগড়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত ১
সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস উড়াল সড়কের দক্ষিণ পাশে ১৪ মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টার দিকে ট্রাক-কাভার্ডভ্যানও ব্যক্তিগত গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি পাশের মার্কেটে ঢুকে পরলে খবর পেয়ে
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
ঘটনাস্থল থেকে কাভার্ভ্যানের চালককে
গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোগরা বাইপাস উড়াল সড়ক থেকে একটি কাভার্ডভ্যান নিচে নামার সময় উল্টোপথে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে সে সময় অপর একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে এতে কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত হন।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ ত্রিমুখী সংঘর্ষে একজন আহত হয়েছেন এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আহত চালকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অপর দিকে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.