জয়পুরহাটে বিআরটিএ ও পাসর্পোট অফিস এলাকায় যৌথ অভিযানে ৫ জন দালাল আটক
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের বিরুদ্ধে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জয়পুরহাট জেলা প্রশাসন ও র্যাব-৫ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে বিআরটিএ ও পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে ৫ দালালদের আটক করার পর প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশীদ, চকদাদড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দিন, আরাফাত নগর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু, বাবু পাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের আলম রশীদ,পাচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।
জয়পুরহাট ৫ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, দালাল চক্র মোটরযান ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে আসছিল।
তিনি আরও জানান, দালাল চক্রের সদস্যরা অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাসপোর্ট প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এছাড়া কখনো কখনো অনেক হয়রানির পরেও পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশে র্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জয়পুরহাট জেলা প্রশাসন ও র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.