ব্রেকিং নিউজ

ঝালকাঠির নলছিটিতে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে প্রাণ দিল বৃদ্ধ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দপদপিয়ার জিরোপয়েন্ট থেকে জুড়কাঠি-মানপাশা সড়ক দিয়ে ভেকু মেশিন নিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকটি কুশঙ্গল ইউনিয়নের ফুলতলা এলাকায় আসলে আলতাফ হোসেন মোল্লা নিজেই ট্রাকের সামনে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। ওই বৃদ্ধ মানসিকভারসম্যহীন বলেও জানিয়েছে তাঁর পরিবার।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন বয়সের কারণে কিছুটা মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের বিরক্ত করতো। এতে ক্ষিপ্ত হয়ে অনেক সময় ছেলেরা তাকে মারধর করতো। শুক্রবার রাতেও তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির সামনে ঝাপ দেন।
নিহত আলতাফ হোসেনের ছেলে বেল¬াল হোসেন বলেন, আমার বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের সামনে নিজেই ঝাপ দিয়েছন।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

14 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

14 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

15 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

15 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.