মোঃ আতাউর রহমান,লালপুর( নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার চকনাজিরপুর ছোট বটতলায় মাটি বোঝাই ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে রাহি (৫) নামের এক শিশুর মৃত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার চকনাজিরপুর-রায়পুর সড়কের চকনাজিরপুর গ্রামের ছোট বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। মৃত রাহি চকনাজিপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু রাহি কয়েকজন শিশু সঙ্গে বাড়ী পার্শ্বে ছোট সাইকেল নিয়ে খেলছিল এসময় রায়পুর থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।
এবিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২