অপরাধ

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের মূলহোতা’কে গ্রেফতার করেছে র‍্যাব

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভে এসে ডাকাত বলে চিৎকার করে পুলিশের কাছ থেকে দুইজন আসামি ও উদ্ধারকৃত মাদক ছিনিয়ে নেওয়ার ঘটনার মূলহোতা সাগর মাতবরকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)
শনিবার (২ মার্চ) মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৩ উপ-পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় শরীয়তপুর জেলার জাজিরা এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ডাকাত ডাকাত বলে চিৎকার করে মাদক মামলার দুই জন আসামি ও উদ্ধারকৃত মাদক পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আত্মগোপনে থাকা মূলহোতা সাগর মাতবর (৩২) কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি বলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দল গোপন সংবাদের ভিত্তিতে সূর্যমণি বাজারের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ আরিফ মাদবর (২৮) ও সবুজ মাদবর (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। আটকের খবর পেয়ে মূলহোতা সাগর মাতবরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন পুলিশকে ‘ডাকাত’ বলে ধাওয়া করে এবং তাদের কাছ থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিদের ছিনিয়ে নেয়। এসময় পুলিশ সদস্যদেরকে গুরুতরভাবে আহত করে। ফেসবুক লাইভে এসে ধৃত সাগর মাতবর ডাকাত ডাকাত বলে চিৎকার করে হামলার নেতৃত্ব দেয়। আসামি সাগর র‍্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করে বলেও জানান তিনি। তিনি বলেন বলেন, আসামির নামে জাজিরা থানায় মারামারি, হত্যাচেষ্টাসহ ৮টি মামলা রয়েছে। ঘটনার পর থেকেই সকল আসামি পলাতক রয়েছে। র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাগর মাতবরকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Md Akash Hossain

Recent Posts

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

11 hours ago

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং

ভিক্টর বিশ্বাস চিতা  কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…

11 hours ago

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

1 day ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

1 day ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

1 day ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

1 day ago

This website uses cookies.