ব্রেকিং নিউজ

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন র‍্যাব-৩

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব-৩ এর আওতাধীন এলাকায় জনগনের জানমাল নিরাপত্তায় কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন র‍্যাব-৩ এর পুরো ইউনিট।

রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুনের ঘটনায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। উদ্ধার কাজে প্রশংসনীয় সাহসী ভূমিকা পালন করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

ঘটনাস্থলের সার্বক্ষনিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ ।তিনি ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যান। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাত তলা ভবনটির উপরের তলাগুলোতেও পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে।

ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ৬৫ জনকে নামিয়ে এনেছেন। আরও বেশ কয়েকজন এখনও আটকা আছেন। তাদের নামিয়ে আনার চেষ্টা চলছে।ঘটনাস্থলে বিপুল সংখ্যক র‍্যাব-৩ এর সদস্য মোতায়েন করা হয়েছে বলে ও জানান তিনি।

Md Akash Hossain

Recent Posts

খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

ফখরুল আলম সাজু খুলনায় দায়িত্ব পালন কালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে…

4 hours ago

বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাতে ঘরবাড়ি…

4 hours ago

কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে অবৈধ ভাবে কৃষি…

5 hours ago

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাইয়ে ৫ জনের মৃত্যু

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ৪টি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ শিক্ষার্থী…

5 hours ago

কিশোরগঞ্জ টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পল্লী বিদ্যুতের সংযোগ, আর এ…

5 hours ago

মিঠাপুকুরে বজ্রপাতে ২ জন নিহত, শিশু সহ আহত ১০

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৮ এপ্রিল) শনিবার দুপুরে দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের…

5 hours ago

This website uses cookies.