ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

রাঙ্গামাটিতে পিতার মৃত্যু কন্যার এসএসসি পরীক্ষা

এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে পিতার মৃত্যু কন্যার এসএসসি পরীক্ষা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

এস চাঙমা সত্যজিৎ, স্টাফ রিপোর্টারঃ

পিতার মৃত্যুর পরও শবদেহ বাড়িতে রেখে দু’চোখের জল ভাসিয়ে এস এস সি পরীক্ষায় অংশ নিতে হয়েছে প্রয়াতের কন্যার।

আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে কন্যাকে।

আজ ধর্ম বিষয়ে পরীক্ষার দিন। পরীক্ষার্থী কন্যা রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দার কন্যা ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেমেসিং মারমা।

মেমেসিং মারমা’র পিতা উপাচিং মারমা (৪৭) গতকাল (২৬ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যায় কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। প্রয়াত উপাচিং মারমা পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি কিডনি রোগে ভুগছিলেন বলে কুকিমারা এলাকার গ্রাম প্রধান (কারবারী) চিংসুই মং মারমা জানিয়েছেন।

কারবারী সুইচিং মং আরও জানান, মেমেসিং মারমার পিতার একটি কিডনি অনেক দিন আগে থেকে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসারে জীবন যাপন করতেন। তাঁর কন্যা পিতার শবদেহ বাড়িতে রেখে আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। আজ মঙ্গলবার বিকেলে প্রয়াত সুইচিং মং মারমার ধর্মীয় কার্যাদি শেষে তাঁকে (প্রয়াত) কুকিমারা গ্রামের শ্মশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যা জানান, মেমেসিং মারমা ২০২৪ সালের চলতি এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গামাটিতে পিতার মৃত্যু কন্যার এসএসসি পরীক্ষা

আপডেট সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪