হাসান আহমেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাদানি নগর মাদ্রাসার সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন বলেন, মৃত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলো। সে সড়কে চলাফেরা করে থাকতো।
ধারণা করছি রাতে মহাসড়কে উঠার পর চলন্ত কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। তার মাথায় আঘাত রয়েছে। এ ঘটনায় একটি অজ্ঞাত মামলা রুজু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২