দেশের অন্যতম চরমোনাইর ফাল্গুনের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু বুধবার
হাসান আহমেদ নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম মুসলিম জমায়েত চরমোনাইর ফাল্গুনের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু বুধবার। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিল শুরু হবে।
শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে পীর অনুসারীরা পৌঁছেছেন।
মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ-র্যা বসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।
চরমোনাই মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জানান, মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের জন্য ৩শ একর জমির ওপর মোট ৫টি মাঠ করা হয়েছে। মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন।
চরমোনাই পীরের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মো. সানাউল্লাহ জানান, মাহফিলে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। নির্ধারিত মাঠের সামিয়ানার নিচে জায়গা নিতে ২-৩ দিন আগে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রতিবছরই সামিয়ানা উপচে কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লিরা অবস্থান নেন।
চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ জানান, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম মাহফিলে বয়ান করবেন। তিনি মোট ৫টি বয়ান করবেন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছাত্র আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
This website uses cookies.