স্টাফ রিপোর্টার
২১শে ফেব্রুয়ারি'র প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণ ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । বুধবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা কেন্দ্রীয় মিনারে শহীদ বেদীতে ১২টা ১ মিনিটে মুক্তিযোদ্ধা সদস্যদের সাথে নিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের নেতৃত্বে কর্মকর্তাগণ,রাজারহাট থানা পুলিশের পক্ষে ওসি মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ,বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধাগণ,উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃবৃন্দ,উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি সুমন কুমার রায় ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সহ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ও যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন ও জাহানুর আলম সোহেল,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ ওয়াহেদ সরকারের নেতৃত্বে নেতৃবৃন্দ,উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ,কুড়িগ্রাম জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ,রাজারহাট হাসপাতাল,সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ,উপজেলা আনসার ভিডিপিকার্যালয়,রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,সাবরেজিস্ট্রার অফিস, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়,চাকিরপশার ইউনিয়ন পরিষদ,অফিসার্স ক্লাব রাজারহাট, রাজারহাট উপজেলা সদর বণিক সমিতি, রাজারহাট মটর শ্রমিক ইউনিয়ন,দলিল লেখক সমিতি,উপজেলা স্কাউটস্,উপজেলা শিল্পকলা একাডেমী,ব্র্যাক অফিস,আরডিআরএস অফিস রাজারহাট,
বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুণ যদু ও আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ।
পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদদেশে বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা সমবায় কর্মকর্তা মো:শাহ আলম।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মহান ভাষা দিবসের এ দিনটিতে নিহত সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বিহার,মন্দির,গীর্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এরপর দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাজনৈতিক,
কূটনীতিক, শিক্ষাবিদ,শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সংগঠন, শিক্ষক,ছাত্র,সাংবাদিক সহ সকল শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষজন।
এসময় শহীদ মিনার প্রাঙ্গণে খালি পায়ে ভিড় করেন। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের মনোরম আঁকা আলপনা যেন শ্রদ্ধা ও ভক্তি বাড়িয়ে দেয়। তাই প্রথম প্রহরে রাজারহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে যায় স্মৃতির মিনার। সকালে প্রভাতফেরি মধ্যে দিয়ে শুরু হয়ে চললে নানান কর্মসূচী।
উল্লেখ্য,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন রফিক,জব্বার,বরকত,শফিউরসহ নাম না জানা আরো অনেকে। ভাষার দাবিতে বিশ্বের প্রথম বাঙালি জাতি জীবন দিয়ে ছিলো। তাই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে দিনটি যথাযথ মর্যাদায় পালন করে আসছে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২