ফুলবাড়ীতে সাংবাদিক লাঞ্ছিত নেতৃবৃন্দের নিন্দা

হেলাল উদ্দিন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাবিখা- কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ফুলবাড়ী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিককে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু বলেন, উপজেলায় চলমান কাবিখা-কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের জেরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আমানুর রহমান রতন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুব হোসেন সরকারের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল বলেন, হতদরিদ্র মানুষের বরাদ্দ নয়ছয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সভায়। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ। উক্ত সভায় ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খড়িবাড়ি বাজারে আমানুর রহমান রতনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাংবাদিক মাহবুব হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে।

selim

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

8 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

8 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

9 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

9 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.