বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ নূর-আলী রাজুর বিরুদ্ধে
মো: আলাউদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
স্বপ্ন পূরনের আশ্বাসে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠছে মো: নূর আলী রাজুর বিরুদ্ধে। উপজেলার কৃষ্ণনগরের অয়েজ উদ্দিন মোড়লের পুত্র, নূর আলী এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশলে সময় ক্ষেপণ করছে এবং ভুয়া ভিসা প্রদানের মাধ্যমে প্রতারণা করে আসছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। নূর আলীর প্রলোভনের জালে আটক যুবকদের একজন রঘুনাথপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর পুত্র আসাদুজ্জামান(টুকু)। সে ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে নূর আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, টুকুর নিকট থেকে ২৮ নভেম্বর ২০২৩ সালে ২ মাসের মধ্য মালেশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ১ লক্ষ টাকা নেয় কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অযুহাতে সময় ক্ষেপণ করতে থাকে এবং বিগত ৬ ফেব্রুয়ারী একটি জাল(নকল) ভিসার কাগজপত্র প্রদান করে। টুকু জাল ভিসার বিষয়টি বুঝতে পেরে নূর আলীর কাছে তার প্রদেয় টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে নূর আলী টুকু কে দ্রুত মালেশিয়া পাঠানোর কথা বলে আরও টাকা দাবী করে। আরেক ভুক্তভোগী আলমগীর বলেন ৪ মাস পূর্বে রাশিয়া পাঠানোর কথা বলে আমার নিকট থেকে নূর-আলী ২ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা করছে এবং দুইবার আমাকে মালেশিয়া যাওয়ার জন্য ভিসার জাল(নকল) কাগজ দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত নূর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এইচ আর এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিদেশে গমনিচ্ছুদের সহযোগীতা করি। আমার বিরুদ্ধে জাল ভিসা বা কাগজ পত্র প্রদানের অভিযোগ সম্পূর্ণ মির্থ্যা। অভিযুক্তরা আমাকে সময় মত টাকা পরিশোধ না করায় নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি।
তবে ভুক্তভোগীরা জাল ভিসা এবং কাগজপত্র প্রদান কারী নূর আলীকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান ও তাদের প্রদেয় টাকা এবং কাগজ পত্র উদ্ধারে প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
This website uses cookies.