ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

বাঙ্গালহালিয়াতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত

মিন্টু কান্তি নাথ রাজস্থলী রাঙ্গামাটি
  • আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে

বাঙ্গালহালিয়াতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মিন্টু কান্তি নাথ রাজস্থলী রাঙ্গামাটিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। ১১ফেব্রুয়ারি থেকে রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি রোডে পাশে সূর্য দেবের পুজোর মধ্য দিয়ে শুরু সূর্যব্রত মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরিচলনা কমিটির ও মেলা আয়োজক কমিটির সভাপতি অমর নাথ চৌধুরী টিকলু এ মেলার ব্যস্থাপনার দায়িত্বে ছিলেন।বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি গ্রামে প্রায় ৫একর এলাকাজুড়ে প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পুজো দেয়ার মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যব্রত মেলার আয়োজন করেন।
এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে। এছাড়াও মেলায় শিশু ও বয়জ্যেষ্ঠদের বিনোদনের জন্য পুতুল নাচ, নাগর দোলা,আয়োজন করা হয়েছে।কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মেলায় আগত হাজার হাজার পাহাড়ী বাঙালীর মিলন মেলায় পরিণত হয়।
সূর্য খোলা মেলা পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,গণমাধ্যম কর্মী,ইউপি সদস্যগণ ও সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঙ্গালহালিয়াতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪