আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করায় এক ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে নবীনগর থানা পুলিশ ও জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি'র সহযোগীতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান মালাই গ্রামের ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে এই অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, মালাই গ্রামে অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার মেশিনের পাইপসহ সকল সরঞ্জামাদি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্বায় রাখা হয়েছে এবং ঐ ড্রেজার ব্যবসায়ীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতে আর এই কাজ করবে না বলে মুচলেখা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নবীনগর থেকে সকল ড্রেজার ব্যবসায়ীদের উৎখাত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২