নিজস্ব সংবাদদাতা,রাঙ্গামাটি রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলায় অনুমোদনহীন দুই টি ইটভাটায় অভিযান চালিয়ে তৈরিকৃত কাঁচা ইট ধংস করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার বড়ই তলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে বি আর বি ব্রিকস্ নামের ইট প্রস্তুতকারী ভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অপর দিকে কলেজ পাড়ায় কে ভি ডাবলিউ কে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে চুল্লি নিভিয়ে দে এবং তৈরিকৃত ইট ভেঙ্গে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, অনুমোদনহীন ইটভাটা পরিচালনার দায়ে ভাটার ম্যানেজার কাজল দাস গুপ্ত নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভাটার ইট ধংস করে দেওয়া হয়। অভিযানে রাজস্থলী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন বলেন, ‘লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে জেলাপ্রশাসকের নির্দেশে। রাজস্থলীর বি আর বি ব্রিকসের বৈধ লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ৩ দিনের মধ্যে সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অপর একটি ইটভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
অভিযোগ রয়েছে,পার্বত্য চট্টগ্রামের অনুমোদনহীন ইট ভাটাগুলোতে পোড়ানো হয় বনের কাঠ। এতে করে একদিকে পাহাড়ের বনাঞ্চল ধ্বংস হচ্ছে,আরেকদিকে দূষিত হচ্ছে পরিবেশ।তিনি আরো বলেন আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২