📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



পরিবেশ ও আবহাওয়া

বাংলা মায়ের আশির্বাদ

বাংলা মায়ের আশির্বাদ

প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

বাংলা আমার জন্মভূমি মা, বাংলা আমার আত্মা দেহ-
বাংলা মায়ের প্রতি ভালোবাসা ছিনিয়ে নিতে পারবেনা কেহ,
বাংলা মায়ের আশির্বাদে সারাক্ষন প্রতিটি কর্ম ও কাজে-
সুখ সফলতা প্রশান্তি খুঁজে পাই রোজ সকাল দুপর সাঁঝে!

বাংলা মায়ের রুপসী রুপ যখন প্রকৃতিতে প্রতিফলিত হয়-
যেখানে যেথায় যেভাবেই হোক মায়ায় সবার চোখ পড়ে রয়.
মায়ের প্রতি ভালোবাসা ও আরাধনা মোর বাড়ছে অবিরাম-
হৃদয়ের রক্ত ফোটায় কণিকায় প্রতিধ্বনিত হয় মায়ের নাম!

প্রিয় বঙ্গজননী বঙ্গভূমি মায়ের আশির্বাদে আমি যে কবি-
চলতে ফিরতে যেথায় যাই কাব্য আঁচরে আঁকি মায়ের ছবি,
মা যে আমার বক্ষধারিনী বাংলা মা উদারতায় মহিয়সী তুমি-
প্রাণের প্রিয় স্বদেশ আমার জগত মাঝে অপরুপ জন্মভূমি।

মাগো তোমার নিরেট আশির্বাদে জগত জোড়া মোর নাম-
তোমার বুকেই জন্মেছি বলেই ধন্য হয়েছে স্বার্থকতায় ধাম,
কভুও ভাবিনি ভাবতে পারিনা মা তোমাকে স্বার্থটানে একা-
ক্লান্তি লগ্নে বুকের তাজা রক্ত ঢালার পরীক্ষায় পাবে দেখা!

দেশমাতা তোমার বিপদে পাশে এ অভাগা রবে সারাক্ষন-
তোমার প্রতি ঋনের কিছুটা লাঘবে দিতে পারি যে জীবন,
সংঘবদ্ধ ভাবে মিলে সকলে তোমার কল্যান করবো মোরা-
বিশ্ব জুড়ে কর্তৃত্বে-মহত্বে ফুটবে তোমার নাম জগৎ জোড়া……

(রচনাকালঃ পঁচিশে জুলাই ২০০১ঈশায়ী,
ভোরঃ ০৬:৪০_০৬:৫৫, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,পাবনা)

editor

Recent Posts

আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…

4 hours ago

দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…

5 hours ago

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…

7 hours ago

দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…

7 hours ago

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…

7 hours ago

ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

জান্নতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলার বিভিন্ন উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী…

12 hours ago

This website uses cookies.