সারাদেশ

রাঙ্গুনিয়া আ.লীগের সভাপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

মুবিনুল ইসলাম চট্টগ্রাম ব্যুরো প্রধান: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে— রাজেউন)। দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন তিনি।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাঙ্গুনিয়া পৌরসভার হাজী বাড়িস্থ নিজগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী সিরাজুল ইসলাম চৌধুরী দলের দুঃসময়েও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুদায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সামাজিক ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে গেছেন তিনি। বিদগ্ধ মানুষটির মহাপ্রয়াণ সত্যিই অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতিসহ বিভিন্ন শিক্ষা ও সামজিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অবদান রাখেন এবং দলের বিভিন্ন পদে গুরু দায়িত্ব পালন করেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভার মাঠে মরহুমের প্রথম জানাযার নামাজ, এবং বাদে আছর হাজীবাড়ি মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

editor

Recent Posts

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

12 minutes ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

28 minutes ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

This website uses cookies.