ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মো: এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবায় গড়ব দেশ-স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের যৌথ উদ্যোগে গত ০২ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, স্বাগত বক্তা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো, উপকারভোগী আবুল খায়ের বাচ্চু প্রমুখ।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.