ব্রেকিং নিউজ

সারিয়াকান্দিতে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত

 

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, চলো সবাই স্কুলে যাই, বিনামূল্যে বই পাই” এই প্রতিপাদকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১ লা জানুয়ারি-২০২৪ সোমবার সকাল ১১ টায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই বই বিতরণ উৎসব পালিত হয়। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আগে আমাদের বড় ভাই ও বোনেরা বই ক্রয় করে পড়াশোনা করতেন। অনেকেই বই দেরি করে কিনতেন, এমনকি অনেকে কিনতেও পারতেন না। এতে পড়াশোনায় অনেক ব্যাহত হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে বিনামূল্যে বই দেওয়াতে আমরা সকলে সুন্দরভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি।এতে পড়াশোনায় অনেক মান্নোয়ন হয়েছে। নতুন বই হাতে পাওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিভাবকরা জানান, বিনামূল্যে নতুন বই হাতে পাওয়াতে আমাদের ছেলে মেয়েদের মনে অনেক আনন্দ এসেছে। অনেক সময় আমরা অর্থের অভাবে ছেলে মেয়েদের সময় মতো বই কিনে দিতে পারি না। সরকার বিনামূল্যে বই দেওয়াতে আমাদের অর্থের অনেক সাশ্রয় হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তরিকুল ইসলাম জানান, আজকে ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনে বই বিতরণ উৎসব পালিত হলো। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মহা খুশি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে তোমরা নিয়মিত বিদ্যালয়ে ক্লাসে উপস্থিত হইবে, নতুন কারিকুলামে বইগুলো ভালোভাবে দেখবে এবং পড়বে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়মিত স্কুলে পাঠাবেন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে খোঁজখবর রাখবেন। কারণ নতুন কারিকুলামে পাঠদান বাস্তবায়িত হচ্ছে। সরকারের এটি সবচাইতে ফলপ্রসু কাজ হবে বলে আমি বিশ্বাস করি। বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কর্ণিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক জেলা পরিষদের সদস্য আনছার আলী মাস্টার, অভিভাবক মন্ডলীর সদস্য মহিদুল ইসলাম ও মোতাহার হোসেন সহ বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও অভিভাবক বৃন্দ প্রমুখ।

মো: ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২

selim

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

2 days ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

2 days ago

This website uses cookies.