Header Premium (728×90)

রাজনীতি

কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ নূর উদ্দিন বরিশাল ব্যুরো প্রধানঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউখালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তর কল্পে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দৃঢ়তার সাথে কাজ করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রেজাউল তালুকদার স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। আমরা আশাবাদী বর্তমান সরকারের উন্নয়নচিত্রকে ধারন করে জনগণ আওয়ামীলীগ সরকারের প্রতি আবারো আস্থা রাখবেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোন অপশক্তি উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না বলে সকলে হুশিয়ারী উচ্চারণ করেন। কাউখালী সদর ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। কোন অপশক্তি পারবেনা দেশের উন্নয়ন রুখে দিতে। বর্তমান সরকারের সঙ্গে এখন দেশের সাধারণ জনগণ আছে। সাধারণ জনগণ দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

উপজেলা আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের স্বিদ্ধান্ত গৃহীত হয় মতবিনিময় সভায়। এ সময় সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অন্তর্গত ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মাঠ পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ মে) রবিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে রংপুর জেলা মটর শ্রমিক…

46 seconds ago

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…

13 minutes ago

কুমিল্লায় ধান কাটতে এসে শ্রমিক, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময়…

53 minutes ago

স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…

5 hours ago

পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…

5 hours ago

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

9 hours ago

This website uses cookies.