📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



অপরাধ

লালপুরে চাঞ্চল্যকর বিথি হত্যার আসামী সাদ্দাম গ্রেফতার!

আতাউর রহমান লালপুর(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার তোফাকাটা মোড়ে লাশ পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই চাঞ্চল্যকর ও ক্লুলেস মাহমুদা শারমিন বিথি (৩২) হত্যা’র রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাহমুদা শারমিন বিথি (৩২) নাটোরের লালপুরে গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার ২৩ নভেম্বর কাজ শেষে প্রতিদিনের মত রাত ৮ টা’র মধ্যে বাড়ি না ফিরলে নিহতর বাবা মো: আমজাদ হোসেন (মামলার বাদি) মেয়েকে অনেক খোঁজ করেও সন্ধান পান নাই। শুক্রবার ২৪ নভেম্বর সকালে লালপুরের গোপালপুর পৌরসভার অন্তর্গত তোফাকাটা মোড় সংলগ্ন রাস্তার পাশে একজন মহিলার লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে নিহতের বাবা সেখানে গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন। অনুমান সকাল আটটার দিকে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সিআইডি’র ক্রাইমসিন ইউনিটও ঘটনাস্থলে আসে। সুরতহাল শেষে ও বিভিন্ন আলামত সংগ্রহ করে লাশ পোস্ট মর্টেমের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

উক্ত নিহত হওয়ার ঘটনা অবগত হওয়ার সাথে সাথে নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: তারিকুল ইসলাম পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় বড়াইগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে লালপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্স ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে এবং লাশ পাওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে উক্ত হত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মোঃ জাহিদ হাসান সাদ্দাম (২৯), পিতা-মোঃ সোহরাব হোসেন, গ্রাম-কামারদহ, থানা- বড়াইগ্রাম, জেলা-নাটোরকে বড়াইগ্রামের আহমেদপুর থেকে ২৪ নভেম্বর ৬টা ৪০ মিনিটের সময় গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মোঃ জাহিদ হাসান
সাদ্দাম হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছে এবং তার দেখানো মতে ঘটনাস্থলের পাশের ঝোপ হতে হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। সাদ্দামের সাথে নিহত বিথির দীর্ঘদিন ধরে অবৈধ শারীরিক সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে ভিকটিম বিথি আসামি সাদ্দামকে বিবাহের জন্য চাপ দিলে মোঃ জাহিদ হাসান সাদ্দাম এতে অপারগতা জানিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় আসামি মোঃ জাহিদ হাসান সাদ্দাম নিহত বিথিকে কৌশলে ডেকে নেয় এবং গোপালপুর পৌরসভার তোফাকাটা মোড় সংলগ্ন রাস্তার পাশে আম বাগানে ভিকটিমকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়।

অত্র ঘটনায় নিহতের বাবা মো: আমজাদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামাকে আসামি করে লালপুর থানায় এজাহার দায়ের করলে লালপুর থানার মামলা নং-২১, তারিখ-২৪/১১/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

editor

Recent Posts

চিত্রনায়ক মাসুদ শেখ উত্তরায় একটি বার থেকে গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত…

5 hours ago

আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…

18 hours ago

দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…

19 hours ago

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…

20 hours ago

দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…

21 hours ago

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…

21 hours ago

This website uses cookies.