মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে বিএনপির ৪৬ নেতাকর্মী আটক হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াও রয়েছেন। বিভিন্ন মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত এবং নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।রবিবার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতাল চলাকালে এবং পূর্বের মামলায় এসব নেতাকর্মীকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি। এছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগও রয়েছে।জেলার ৭ উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৫ জন, বকশীগঞ্জে ৭ জন, দেওয়ানগঞ্জে ২ জন, ইসলামপুরে ৭ জন, মেলান্দহে ৩ জন মাদারগঞ্জে ২ জন ও সরিষাবাড়িতে ১০ জন নেতাকর্মী আটক হয়েছেন। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এই তথ্য জানান।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২