ধামইরহাটে শহীদুজ্জামান সরকার এম.পি কর্তৃক আলতাদিঘী জাতীয় উদ্যানে ৩ টি উন্নয়ন কাজের উদ্বোধন
মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে ৩ কোটি ৩ লক্ষাধিক টাকা ব্যয়ে জাতীয় উদ্যানের ১ কিলোমিটার সীমানা প্রাচীর নির্মান, দর্শনার্থীদের জন্য ওয়াশব্লক ও গাইড ম্যাপ নির্মান কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
এ সময় তিনি নির্মানাধীন ৭০ফিট ওয়াচ টাওয়ার সহ চলমান বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন। উদ্বোধন কালে সামাজিক বনবিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, নওগাঁর সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ও ইতিহাসবিদ অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা আ’লীগ নেত্রী তমা আকতার, কনসালটেন্ট মো. জিসান আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.