আব্দুর রাজ্জাক, বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে আব্দুল মান্নান (৪৫) মৃত দেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। জানা যায়, গত ২৫ অক্টোবর বুধবার দিবাগত রাত ১০টার সময় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামে শামছুল হক মিলিটারি বয়লার এর চাতালে মৃত দেহ পড়ে থাকতে দেখে। নিহত আব্দুল মান্নান শেরুয়া দহপাড়া গ্রামের মৃত মোবারক হোসেন এর ছেলে। পরে পুলিশকে খবর দিলে রাত আনুমানিক ৩.৪৫মিটিটে লাশটি উদ্ধার করে ময়তদন্তের জন্য বগুড়া প্রেরন করে। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজমগীর হোসনে, শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, শেরপুর থানার সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, ৮নং ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ৪নং ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২