মারুফ সরকার, স্টাফ রিপোর্টারঃ
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ ও অনুপ্রেরনা দিতে আয়োজন করা করেছে "মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৩" । এতে অংশ নিচ্ছেন জাতীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আউটারে চুড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪ টি দলে ভাগ হয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা মাঠে নামবেন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ, এছাড়া অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক,, প্রধান প্রতিবেদক সহ ডিজিটাল বিভাগের প্রধানগণরা উপস্থিত থাকবেন।

চারটি দল হলো, মেঘনা ভিক্টোরিয়া'ন্স, ' যমুনা ওয়ারিয়র'স', 'পদ্মা ফাইটার'স' ও 'কর্ণফুলি রয়েল'স'।
চার দলের নেতৃত্বে আছেন, ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহাম্মদ, ডিবিসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারদের হাসিব পান্থ, বাংলাভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টারদের শুভ খান এবং মর্নিং টাইমস এর মাল্টিমিডিয়া রিপোর্টার শামিম আহমেদ।
উক্ত টুর্নামেন্টে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত আছে গাজী ওভারসিজ, কর্ণফুলী 'ক্রজ লাইন লি., মর্নিং টাইমস ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এ্যামকাবা লিমিটেড।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২