পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়কমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় অপরাজিতা নেটওয়ার্ক পিরোজপুর এর আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় প্রথান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: মিজানুর রহমান।
সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান নাসিমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় অপরাজিতার সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা লায়লা পানভীন, বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, জেলা সমন্বয়কারী শাহিদা বানু সোনিয়া প্রমুখ। এসময় সকল উপজেলার মহিলা ভাইচ চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন নারী নেত্রীগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা আগামী জাতীয় সংসদ সহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় কমপক্ষে ৩৩ শতাংশ মনোনয়ন চাই সাধঅরণ আসনে। যে কোন দলে দলীয় পর্যায়ে কেবল প্রতীকী অংশগ্রহণ নয় নারীর প্রত্যাক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২