সারাদেশ

বগুড়া শেরপুর দলিল লেখক সমিতির উদ্যোগে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মদিন

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়া শেরপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দদের উদ্যোগে দলিল লেখক সমিতির অফিস কার্যালয়ে, ১৮ই অক্টোবর ২০২৩ তারিখে রোজ বুধবার যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে পালিত হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কলিজার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস” হিসেবে ঘোষণা করা হয়েছে। শিশু রাসেলের জীবন সম্পর্কে দেশের সকল শ্রেণীর পেশার মানুষ এবং শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মন্ত্রিপরিষদ এর সিদ্ধান্ত অনুযায়ী এই দিবসটির ঘোষণা করা হয়।

১৯৬৪ সালের ১৮ই অক্টোবর জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট মানবতার ঘৃণশত্রু,খুনি ও ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। নরপিচাশরা তাকে ও নিষ্ঠুরভাবে হত্যা করে। আর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছোট ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলকে স্মরণ করতে শেরপুর দলিল লেখক সমিতির সকল নেতৃবৃন্দ সহ দলিল লেখকেরা পুষ্পর্পণ এবং কেক কাটা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন করেন।

mottalib

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.