জিহাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকার ও অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক শেখ কাওছার গুরুতর শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক আজকের বানী,দৈনিক সবার কন্ঠ,অনলাইন নিউজ পোর্টাল নারায়নগঞ্জের কথা ও বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করা মোঃ শেখ কাওছার বর্তমানে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর আগে সর্দি, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। শারিরীক কোন পরিবর্তন না হওয়ায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ২১ নম্বর ওয়ার্ডে ১৪ নং বেডে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদিকে দ্রুত সুস্থতার জন্য ফটো সাংবাদিক শেখ কাওছার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২