লালপুরে কিন্ডারগার্টেন বৃত্তি সনদ ও পুরস্কার প্রদান!

নাটোরের লালপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি ২০২৩) উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি,গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, গোপালপুর পৌর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আকরাম হোসেন, মাজার শরীফ মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, চকনাজিরপুর বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য ২০১৯ সালে উপজেলার ১৪টি কিন্ডারগার্টেনের নার্সারী থেকে অষ্টম শ্রেণির ৮০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮২ জন বৃত্তি পায়। এদের মধ্যে দেশ সেরা হয় ইকরা কম্পিউটার একাডেমিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লাবিবা আফরোজ এবং দ্বিতীয় শ্রেণীতে আফিয়া ইবনাত প্রিয়ন্তী। এছাড়াও ট্যালেন্টপুলে ৬ জন, এ গ্রেডে ৪৭ জন, বি গ্রেডে ৫৯ জন, সি গ্রেডে ৮৯ জন এবং ডি গ্রেডে ১৮১ জন বৃত্তি প্রাপ্তকে সনদ, পুরস্কার ও স্মরণিকা প্রদান করা হয়।

editor

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

14 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

15 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

15 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

15 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.