সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাউল বিতরণের উদ্বোধন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়া শেরপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব পালনে ৯৪টি পূজা মন্ডপের মধ্যে ৪৭টি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জি আর চাউল বিতরণের উদ্বোধন করেন, বগুড়া ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান। ১৭ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলা পরিষদের হল রুমে প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে জি আর এর ৫০০ কেজি করে চাউল হাতে তুলে দেন।

এসময় শেরপুর ধনুট এর জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ, বাবু কুমার সাহা, উপ পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামসুন্নাহার শিউলি, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব আকন্দ, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিন (মোমিন), মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সরকার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক প্রমোখ।
উল্লেখ্য আগামী আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে

mottalib

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.