হুমায়ন আহমেদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে, গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বটিয়াপাড়া শিয়ালমারী স্কুল মাঠ প্রঙ্গণ এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি, প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দার বলেন, খাদিমপুর ইউনিয়নের এই কর্মি সমাবেশ আজকে জনসভায় রুপ নিয়েছে,আমি খুবই খুশি হয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করা, তার এই স্বপ্নকে বাস্তবায়নে করতে তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, উন্নয়নের অগ্রযাএা অব্যাহত থাকায় ইতোমধ্যে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেলে পরিনত হয়েছে, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক ভাবে আরও মজবুত ও শক্তি শালী করতে হবে,খেয়াল রাখতে হবে কোন কুচক্রী মহল আর যেন দলের কোন ক্ষতি করতে না পারে, আর উন্নয়নের অগ্রযাএাকে ধরে রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধান
মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানান তিনি,
খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা আওয়ামী লীগ নেতা আরশাদ উদ্দিন চন্দন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা,সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহবায়ক আারেফিন আলম রঞ্জু, জেলা ছাএলীগের সাবেক সভাপতি আব্দুর রশীদ, দেলুয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলা পৌর আওয়ামী লীগ সভাপতি , মাসুদ রানা তুহিন সাবেক প্রচার সম্পাদক আলমডাঙ্গা, লিয়াকত আলী মোল্লা লিপু,সাবেক সহ সভাপতি উপজেলা আলমডাঙ্গা,শওকত আলী উপ প্রচার সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবু, চেয়ারম্যান রতন মিয়া,, চুয়াডাঙ্গা উপজেলার ভাইসচেয়ারম্যান মাছুম,
খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস এর উপস্থাপনায় কর্মি সভায় বক্তব্য রাখেন, ছাএলীগের নেতা তায়েবুর রহমান শাওন ,শাবান মাহাবুদ, মজিবার রহমান, জহির উদ্দিন জোয়ার্দার, ইউসুছ আলী, বকুল,খবির,মজিদ,ইসলাম, আরিফ,সাওার আলী,গেনদু মিয়া,সালাম আলি,আলিহীম, আরিফ আলী,মিরাজুল হোসেন,মুজাম আলী,লোহমল্লিক, মজিদ, মিনারুল হোসেন,হাসান আলী,বাদশা,তারিখ,মহন, কামাল,সুমন,ফকির মুসলিম উদ্দিন জুড়োন শাহ, ইমদাদুল হক, ও প্যানেল চেয়ারম্যান শিমুল মেম্বার, প্রমুখ।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২