ব্রেকিং নিউজ

হরিপাড়া এলাকা থেকে ৫৪৫ ইয়াবা জব্দ, এক যুবক গ্রেফতার

মাদক দ্রব্যের ভয়াবহতা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তবে তা এখনো অনেক অপ্রতুল বলা যায়। কারণ শহর এলাকা ছাড়িয়ে মাদক এখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে এবং তরুণরা ব্যবহার করছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় এক যুবককে ৫৪৫ পিস ইয়াবা সহ আটক করেছে র‍্যাব-১৩। যার স্থানীয় বাজার মূল্য প্রায়
১, ৫০,০০০/- লাখ টাকা।
গ্রেপ্তার ওই যুবক চকচকা গ্রামের সহিজার রহমানের ছেলে।

শুক্রবার বিকেলে দিনাজপুর উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে দিনাজপুর ক‍্যাম্পের সদস্যরা।

উক্ত ঘটনায় শুক্রবার রাতে দিনাজপুর র‍্যাব ক‍্যাম্পের উপ-সহকারী পরিচালক জহুরুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেছেন।

র‍্যাব জানায়, শুক্রবার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া বাজারে তাদের একটি দল টহল ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারেন ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া বাজারে মাদক সহ মাদক ব‍্যবসায়ীরা অবস্থান করছেন। র‍্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সন্দেহভাজন যুবককে আটক করে। ওই যুবকের পকেট থেকে ৩ টি পৃথক এয়ার টাইট পলি প‍্যাকে ৫৪৫ পিস ইয়াবা ট‍্যাবলেট জব্দ করে র‍্যাব বাহিনীর সদস্যরা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, শুক্রবার রাতে
জব্দকৃত ইয়াবা সহ আসামীকে র‍্যাব থানায় হস্তান্তর করা হয়েছে। তারা বাদী হয়ে একটি মামলা করেছে। আসামিকে শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মাদকাসক্তদের নিয়ে পারিবারিক বা সামাজিকভাবে লুকোছাপার কারণে একদিকে যেমন আসক্তদের চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি মাদকাসক্তি ঠেকাতেও সমস্যা তৈরি হচ্ছে।

mottalib

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

14 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

14 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

14 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

15 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

21 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

21 hours ago

This website uses cookies.