ব্রেকিং নিউজ

মিথ্যা মামলা থেকে আদালতের খালাস/ ‘রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসানো হয়েছিল অনিককে’ -আইনজীবী

রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের করা মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক। বৃহস্পতিবার মোকাম কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইবুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন। একই মামলায় খালাস পেয়েছেন আরো দু’জন। তারা হলেন গাজীপুর পুলিশের এএসআই গাজী মো শাহজাহান কবির ও মো জিলানী। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এড. কাজী নাজমুল হক নিজাম। আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

এড. কাজী নাজমুল হক নিজাম বলেন, ‘ ছাত্রলীগের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আবু কাউছার অনিক কুমিল্লার জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে ব্যাপক প্রশংসিত হয়েছিল৷ তার এই জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আদালত মামলা থেকে অনিককে বেকুসুর খালাস দিয়েছেন’।

তিনি বলেন, ‘ আমরা মনে করি এই রায়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন আদালত। প্রতিহিংসায় আর কেউ মিথ্যা মামলা দিয়ে সম্মানিত ব্যক্তিদের হয়রানী করবে না’।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। মিথ্যা অভিযোগ বা হয়রানী করে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ সরাতে পারবে না। আমরা ভাল কাজ করে যাবো’।প্রসঙ্গত, গত ২৪শে সেপ্টেম্বর এক নারীর অভিযোগে নির্যাতনে সহায়তার মামলায় আসামী করা অনিকসহ চারজনকে।

editor

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

16 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

16 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

17 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

17 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.