রংপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চিরিরবন্দর- খানসামা আ.লীগের প্রস্তুতি সমাবেশ পরিনত হয় মহা সমুদ্রে

আগামী দুই আগস্ট বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দিনাজপুর- ৪ চিরিরবন্দর-খানসামা উপজেলা আওয়ামীগের প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত।

আজ বুধবার (২৬ জুলাই) বিকেলে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজ মাঠে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন গোলাপ ও জাকির হোসেন এর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ন সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক সামশুর রহমান পারভেজ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম।

খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ও খানসামা উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক নূর এ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চিরিরবন্দর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু হান্নান সাদেক ছোটন, উপজেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অনিমেষ রায়, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তপন মহান্ত, কৃষি বিষয়ক সম্পাদক জয় সিং, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সরকার তুহিন, সহ প্রচার সম্পাদক আবু হাসনাত ডন, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও চিরিরবন্দর মহিলা আওয়ামী লীগের সভাপতি তরুবালা রায়, ৫নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ৪ নং ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন প্রমুখ।

আগামী ২ আগস্ট দুই উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ নিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত থাকবো এবং যে কোন মূল্যে প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সার্থক করে তোলার জন্য সকলকে নিরলস কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।

editor

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

9 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

10 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

10 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

10 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.