Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ওবায়দুল ইসলাম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম। চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে। চট্টগ্রাম জেলার ওয়াসা পুলিশ লাইন্স সিবীচ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় চট্টগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ, এ সময় আরো অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কবির হোসেন, আসাদুজ্জামান আরো অনেকেই। এছাড়াও রাঙ্গুনিয়া রাউজান সার্কেল পুলিশ সুপার হুমায়ুন কবিরসহ চট্টগ্রাম জেলার ১৭ থানার ওসির উপস্থিত ছিলেন।

ঢাকা অবস্থানরত অসুস্থ সন্তানকে দেখতে যাওয়াতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলামের পক্ষ হতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক আবুল ফারাজ জুয়েল। এছাড়াও তিনি চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার আইজিপি আব্দুল আল মামুন এর পক্ষ হতে স্পেশাল অর্থ পুরস্কারে পুরস্কৃত করেছেন।

পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন। বর্তমানে পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বরত আছেন।

editor

Recent Posts

স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…

33 minutes ago

পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…

47 minutes ago

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

5 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

19 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

21 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

21 hours ago

This website uses cookies.