বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য প্রতিবাদ বিএনপির।
খাগড়াছড়িতে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বাবু ক্ষেত্র মোহন রোয়াজা। উপজাতীয় বিষয়ক সম্পাদক বাবু অটল চাকমা এবং লক্ষীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদার উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। তারা বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত। প্রতি মাসে দাম সন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, যা জনগণের জন্য চলা কষ্টের। অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি ‘গণবিরোধী’ সিদ্ধান্ত বাতিল করুন।
সোমবার সভা সমাবেশে নেতারা এসব কথা বলেন।
বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে বাবু ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্তনীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সব দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে দূর ভোগের শিকার হচ্ছে । জনগণের জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, কর্মসংস্থান নেই বললেই চলে।
তিনি বলেন, দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।
আরোও বলেন, বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে। ১০ দফা দাবিসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপির আজ ১৬ জানুয়ারি খাগড়াছড়ি জেলা এবং উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়।
নিজস্ব প্রতিবেদনঃ বগুড়ার শেরপুর উপজেলায় মোট ২৩৬টি মৌজা নিয়ে গঠিত। প্রতিদিনই এখানে জমি ক্রয়-বিক্রয়ের কার্যক্রম…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
This website uses cookies.