
নাটোরের লালপুর উপজেলার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও চংধুপইল ইউনিয়নের করিমপুরে কাঁচা রাস্তা পাকাকরনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে ২০২৩) বিকেলে লালপুর উপজেলার করিমপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১( লালপুর -বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহাবুবুল হক উপজেলা প্রকৌশলী লালপুর, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম জয়,গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রধান অতিথি শহীদুল ইসলাম বকুল এমপি বলেন ১৭মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চংধুপইল ইউনিয়ন বাসীকে উপহার হিসেবে ২কোটি ১লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে করিমপুর – তেনাচুরা রাস্তা ও আবদুলপুর গ্রাম হইতে দাইড়পাড়া পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করন কাজের উদ্বোধন করলাম। বকুল এমপি তার বক্তব্যে বলেন, আমি যে উন্নয়নমূলক কাজ করেছি তার মূল্যায়ন করে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন আমার জন্য চুড়ান্ত হয়েছে, তাই আপনারা আগামীতে আমাকে আবারও নৌকা মার্কা ভোট দিবেন। বিএনপি জামাত যেন আর জ্বালাপোড়া করতে না পারে সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২