মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে যুব ফোরামের আয়োজনে গ্রীন ভয়েস, ভিলেজ কেয়ার এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও লিঙ্গ বৈষম্য প্রতিরোধে জন সচেতনতামূলক নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল।
বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৫ টায় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ মাঠে প্রমীলা নারী ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন ও খেলা শেষে সন্ধ্যা ৭ টায় বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, ধামইরহাট এম.এম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা , ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ , ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র প্রকল্প কর্মকর্তা নাথন চৌকিদার, জুনিয়র কর্মকর্তা সুরভী শারীমিন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, যুব ফোরাম সহ-সভাপতি মুরাদুজ্জামান, সরকারি এম এম কলেজ ছাত্রলীগ সম্পাদক সুমন বাবু, সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে নোমান প্রমুখ।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২