ব্রেকিং নিউজ

রামেকে চিকিৎসাধীন অঙ্গাতনামা সেই কিশোর আর নেই

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল অজ্ঞাতনামা এক কিশোর। তার কোনো স্বজন না থাকায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাই দেখাশোনা করেন।
কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছে অজ্ঞাতনামা সেই কিশোর। ৩ মে অচেতন অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল।

ওই কিশোরের পরিচয় জানার জন্য সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হরেও শনাক্ত করা যায়নি। ২ মে সকালে ওই কিশোরকে পাবনার মুলাডুলি রেললাইনের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সময় তার পরনে ছিল বাদামি রঙের প্যান্ট। শরীরের ওপরের অংশে কোনো পোশাক ছিল না। তার বয়স আনুমানিক ১৫ বছর।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, ২ মে সকাল ১০ টার দিকে অচেতন অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখান থেকে স্থানান্তর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনর্চাজ আবু হেনা মোস্তফা কামাল বলেন, তিনি ৩ মে ও ৭ মে ওই কিশোরের সিটি স্ক্যান করান। তার মাথায় বড় ধরনের আঘাত ছিল।
মাথায় এত বড় আঘাতে মানুষের বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। লাইফ সাপোর্ট লাগানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং শিশু আইসিইউয়ের নিজস্ব তহবিল থেকে চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়।

এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, পরিচয় উদ্ধার করার জন্য সব ধরনের পদক্ষেপও নেয়া হয়। তবে শেষ পর্যন্ত ওই কিশোরকে বাঁচানো সম্ভব হয়নি।
আবু হেনা মোস্তফা কামাল আরও বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সবাইকে কাঁদিয়ে ওই কিশোর পৃথিবী ছেড়ে চলে গেল। এর আগে অনেকেই ওই কিশোরকে নিজের সন্তান দাবি করে হাসপাতালে দেখতে আসেন।
তবে শেষ পর্যন্ত ওই কিশোরকে চিনতে না পারায় সবাই ফিরে যান। বর্তমানে ওই কিশোরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

7 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

7 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

7 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

8 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

14 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

15 hours ago

This website uses cookies.