অপরাধ

জামালপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, গ্রেপ্তার হয়নি ধর্ষক

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯ মাস আগে ধর্ষণের শিকার এক বুদ্ধি-প্রতিবন্ধী স্বামী পরিত্যক্ত নারী সন্তান প্রসব করেছে। রোববার (৭ মে) বিকাল ৫ টা দিকে জামালপুর জেনারেল হাসপাতালে এ ধর্ষিতা নারী কন্যা সন্তান প্রসব করেন। ধর্ষনের শিকার ওই নারী ও নবজাতক জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনায় গত (৫ মে) ওই নারীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে ধর্ষণ মামলার আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকার মামুন মিয়া (৩৫) তিনি কৃষক কাজ করেন। স্থানীয় ও ধর্ষিতা নারীর স্বজনরা জানান,’ধর্ষিতা নারী বুদ্ধি প্রতিবন্ধী। তাঁর বিয়ে হয়েছিল। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি স্বামী পরিত্যক্ত হন। ৮-৯ মাস আগে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকারের তিন মাস পর ওই নারী ও তাঁর মা বুঝতে পারেন ধর্ষিতা নারীর গর্ভে সন্তান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি সমঝোতা হওয়ার জন্য অভিযুক্তের পরিবার থেকে ধর্ষণের শিকার নারীর পরিবারকে বলে। অভিযুক্ত মামুন ওই নারীকে বিয়ে করবেন বলে ধর্ষণের শিকার ওই নারীর পরিবারকে জানান এবং এই ঘটনা কাউকে না জানাতে বলেন। পরে বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ার জন্য সালিশি হয়েছিল। পরে বিষয়টি সমঝোতা না হলে ধর্ষিতা নারীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই নারীর মা বলেন, আমরা গরীব মানুষ, এহন মেয়ে ও বাচ্চা নিয়ে কই যামু, কি করমু চিন্তায় আছি। মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা মীমাংসা হয় নাই। কাল হাসপাতালে মেয়ে হয়েছে। কাছে টাকা পয়সা নাই যে মেয়েকে চিকিৎসা করমু। আমার মেয়ে ও তার সন্তানের একটা ব্যবস্থা চাই সরকারের কাছে। আর মামুনের সর্বোচ্চ শাস্তি চাই তার যেন বিচার হয়। এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ফাকরিয়া আলম বলেন,’রোববার দুপুরে প্রসববেদনা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। বিকেলে একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম হয়। নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতির শারীরিক অবস্থা দুর্বল। তাঁকে রক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন,’ থানায় মামলার দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। খুব দ্রুত আসামীর গ্রেপ্তার হবে। হাসপাতালে ওই নারীর সঙ্গে আমাদের নারী-পুলিশ ছিলেন। ওই নারীর কন্যা সন্তান হয়েছে।

editor

Recent Posts

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

13 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

13 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

14 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

14 hours ago

প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…

14 hours ago

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…

15 hours ago

This website uses cookies.