সুন্দরগঞ্জে বাস খাদে, ১ যাত্রী নিহত, আহত ১
হীমেল কুমার মিত্র: গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে বাসের ১ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ (২০ জানুয়ারি) শুক্রবার সকাল ৯টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী রফিকুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার ধনিয়ারকুরা তালুকবাজি গ্রামের বাসিন্দা। আহত যাত্রী ময়না বেগম একই উপজেলার উত্তর শাহবাজ গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে আসা ওষুধ কোম্পানির ১টি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের আর ১ জন যাত্রী আহত হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান , কাভার্ডভ্যানকে সাইড দিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এ ছাড়া আহত যাত্রীকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.