ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী পরশুরামে মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার দীর্ঘ ৪ দিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফেনীতে ১৯৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড চট্টগ্রামের ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে দরুদ আলী নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে ৭ জন মাদক সেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বাগেরহাট মোরেলগঞ্জে সাংবাদিকের উপর হামলা করেন বিএনপির সন্ত্রাসী বাহিনী

প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তুষার কান্তি মন্ডল

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে

প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তুষার কান্তি মন্ডল

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটূক্তি করায় দুই কানাডা-আমেরিকা প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে। (৭ মে) রবিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তুষার কান্তি মণ্ডল।

মামলায় আসামিরা হলেন, ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, একই এলাকার আনিছ মিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী। এছাড়া আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক মামলার আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অবইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। একই দিনে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ওই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।

এদিকে মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যরা বিভিন্ন সময়ে নাগরিক টিভি নামে ফেসবুকে থাকা একটি পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করাসহ মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য রটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদী রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, মামলার আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন। তারা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চায়। এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ন্যায় বিচারের আশায় মামলা করেছি।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার বাদী রংপুরের মাটি ও মানুষের জননেতা, রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংকের চেয়ারম্যান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন‍্যতম সদস্য বাবু তুষার কান্তি মন্ডলের সাথে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ। মোঃ কামরুজ্জামান জুই সহ সভাপতি, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ মাহিগঞ্জ থানা শাখা। সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ মাহিগঞ্জ থানা শাখার মোর্সেদা জামান কিউই সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তুষার কান্তি মন্ডল

আপডেট সময় : ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩