ব্রেকিং নিউজ

দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

অদ্য ০৬ মে ২০২৩ খ্রিষ্টাব্দ রোজ শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন জনাব শরিফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল), দিনাজপুর।

বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট সাতটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।

উক্ত মাস্টার প্যারেডে কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয় ।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস্ হলরুমে মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো আলোচনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নানা রকম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর জেলার সকল সার্কেল, সকল থানার অফিসার ইন-চার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

editor

Recent Posts

মুগদা বিশ্বরোড় সিঙ্গার গলিতে ভাঙ্গা সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…

11 hours ago

ফেনীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে সাধারণ মানুষ

তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…

11 hours ago

রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, নিহত ১

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…

18 hours ago

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…

22 hours ago

বেগমগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…

23 hours ago

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…

1 day ago

This website uses cookies.