
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী'র আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর বিভাগে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত (২৯ এপ্রিল ) শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় উপস্হিত ছিলেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং সাবেক ও বর্তমান মন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ রংপুর বিভাগের নয়টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত কোষাধাক্ষ্য, সাবেক মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি সম্মানিত সভাপতি, এইচ এন আশিকুর রহমান এমপি।
এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর শাখার যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম।
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, এ্যাডভোকেট রেজাউল করিম রাজু।
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু সহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২