📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



অপরাধ

নাটোরে বিদেশে লোক পাঠানোর প্রতারনা” প্রতারক সুমন গ্রেফতার

 

মোঃ আতাউর রহমান,লালপুর( নাটোর) প্রতিনিধিঃ

নাটোরে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে কোটি টাকা আত্মসাৎকারী সোহরাব হোসেন সুমন (৩৩) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার পন্ডিতগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব হোসেন সুমন নাটোর জেলার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, সোহরাব হোসেন সুমন গত বছরের ৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে নাটোর সদরের পন্ডিতগ্রাম এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয়। বিদেশে পাঠানোর কথা বলে সুমন এই টাকাগুলো স্টেশনের বড়গাছা সোনালী ব্যাংক শাখা এবং ডাচ বাংলা ব্যাংকের শাখার মাধ্যমে গ্রহণ করে। কিন্তু মালয়েশিয়া যাওয়ার কথা বলে তাদের কাউকে কোনো ভিসা বা চাকরির নিয়োগপত্র দিতে পারেনি। প্রতারককে সন্দেহ হলে ভুক্তভোগী কয়েকজন সুমনকে পুনরায় টাকা দেবার কথা বলে পন্ডিতগ্রামে ডেকে নিয়ে আসে। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় ভুক্তভোগীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সুমনের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করেছেন মাহবুবুর রহমান দুদু নামে এক ভুক্তভোগী।
মাহবুবুর রহমান দুদুর এজাহারের ভিত্তিতে সোহরাব হোসেন সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার স্বীকারোক্তির ভিত্তিতে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

selim

Recent Posts

আমজাদহাটে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে বাপ ছেলেকে কুপিয়ে জখম করেন প্রতিবেশী

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…

12 hours ago

দায়িত্ব, দক্ষতা ও দূরদর্শিতায় অনন্য—প্রেস সচিব আতিকুর রহমান রোমন।

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…

13 hours ago

শাহজাদপুরে ৪র্থ শ্রেণির ছাত্রীকে হাত-পা বেধে ধর্ষণ

যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…

14 hours ago

দিনাজপুরে ইটের প্রাচীর ভাঙচুর,থানায় বৃদ্ধার লিখিত অভিযোগ

মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…

15 hours ago

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…

15 hours ago

ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

জান্নতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলার বিভিন্ন উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী…

20 hours ago

This website uses cookies.