এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় পৌর বৈশাখী মেলার সমাপনী ঘোষণা
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুরে পৌরসভার উদ্যোগে ১৯ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়।
কিন্ত আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পৌর বৈশাখী মেলা সমাপনী ঘোষণা দেন বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কাউন্সিলর বিজু আহমেদ।
জামালপুর পৌর বৈশাখী মেলা উদযাপন মঞ্চ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিএম রাজন সঞ্চালনায় পৌর বৈশাখী মেলা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কাউন্সিলর বিজু আহমেদ, পৌর বৈশাখী মেলা উদযাপন সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক ও কাউন্সিলর বিজু আহমেদ, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রাসেল প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বৈশাখী মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু সুলতান, পৌর বৈশাখী মেলা উদযাপন মঞ্চ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহা উদ্দীন খান, পৌর বৈশাখী মেলা উদযাপন মঞ্চ ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুকনোজ্জামান রেজা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিউল ইসলাম খান টিপু,সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মেহেদী হাসান, জুয়েল মিয়া প্রমূখ।
এর আগে বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক ও কাউন্সিলর বিজু আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলেন, জামালপুর পৌরসভার উদ্যোগে বাঙ্গালীর প্রাণের উৎসব “বৈশাখী মেলা- ১৪৩০ বঙ্গাব্দ”, জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। বাঙ্গালী সংস্কৃতির এই ধারা অব্যাহত রাখতে, পৌরবাসীর বিনোদনের কথা চিন্তাকরে, জামালপুর পৌরসভার উদ্যোগে উক্ত মেলার আয়োজন করা হয়েছিলো। কিন্তু আসন্ন এস.এস.সি. পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে মেয়র, জামালপুর পৌরসভা, জনাব আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু মহোদয় চলমান মেলাটি সমাপ্ত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
উক্ত সিদ্ধান্তের আলোকে অদ্য সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পৌর বৈশাখী মেলার সমাপনী ঘোষনা করা হবে।পৌর বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে আপনারা সাদরে আমন্ত্রীত।
এরই ধারাবাহিকতায় জমকালো কনসার্ট এর মাধ্যমে মেলার চতুর্থ দিনে সমাপণী ঘটে জামালপুর পৌর বৈশাখী মেলার।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা উত্তরার ১টি বারে পুলিশের অভিযানে ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…
যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…
মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…
This website uses cookies.