অপরাধ

রুবেল হত্যার রহস্য উদঘাটন” হত্যাকাণ্ডে জড়িত ৩ জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

 

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাইবান্ধা অটোভ্যান চালক রুবেল হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৩ জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

(২৮ এপ্রিল) শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সরাসরি হত্যায় অংশ নেয়া মো. ওবায়দুল ইসলাম ও রুবেল মিয়া বাদিনার পাড়া গ্রামের মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে ও তাদের বন্ধু বরিশাল জেলার হিজলা থানার গুয়াবাড়িয়া গ্রামের শামসুল হক চৌকিদারের ছেলে জসীম উদ্দিন। এবং ভ্যান ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত সাঘাটা উপজেলার বার কোনা গ্রামের মৃত মহাসিন আকন্দের ছেলে মো. সাজু মিয়া ও একই গ্রামের মৃত চশমতুল্লা আকন্দের ছেলে মো. রেজাউল করিম।

পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গত ২০ মার্চ দুপুরে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অটোভ্যান চালক রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যার কারণ উদঘাটন সম্ভব হচ্ছিল না। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে দীর্ঘ প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও একাধিক সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করা হয় এবং ঢাকার জিরাবো এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) হত্যায় সরাসরি অংশ নেয়া ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে সাঘাটা থেকে ভ্যানটি ক্রয় করার অপরাধে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রুবেলের ছিনতাই হওয়া ভ্যানের বিভিন্ন অংশ ও তার মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকারীরা তার অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশে তাকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং পাশের বাজারে ৯ হাজার ৫শ’ টাকায় অটোভ্যানটি বিক্রি করে ঢাকায় চলে যায়। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে আজ জেলা হাজতে পাঠানো হবে।

selim

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

13 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

14 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

14 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

15 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.