পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। বুধবার সকালে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল, আলু, তেল, দুধ, চিনি ও সেমাই বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার।
অনুষ্ঠানে জেলা যুবলীগের সদস্য রাসেল আহম্মেদ সুপন, যুবলীগ নেতা রেজাউল করিম চুন্নু, তানভীর হোসেন তুলিপ, মো. কামাল, যুবলীগ নেতা ইয়ার হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরান সুইট সিকদার, সহ-সভাপতি এস এম আবদুল্লাহ, রিয়াজ উদ্দিন পিন্টু, তন্ময় তনু, চয়ন সিকদার ও একে এম এনায়েতুল্লাহ্ বাবু উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার বলেন আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২